হাজার বর্ষ আগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

হাজার বর্ষ আগে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্য গ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

হাজার বর্ষ আগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

হাজার বর্ষ আগে

কবিতা: হাজার বর্ষ আগে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

হাজার বর্ষ আগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

সেই মেয়েটি এর থেকে নিকটতর হ’ল না:
কেবল সে দূরের থেকে আমার দিকে এক বার তাকাল
আমি বুঝলাম
চকিত হয়ে মাথা নোয়াল সে
কিন্তু তবুও তার তাকাবার প্রয়োজন সপ্রতিভ হয়ে
সাত-দিন আট-দিন ন’-দিন দশ-দিন
সপ্রতিভ হয়ে- সপ্রতিভ হয়ে
সমস্ত চোখ দিয়ে আমাকে নির্দিষ্ট ক’রে
অপেক্ষা ক’রে- অপেক্ষা ক’রে-

হাজার বর্ষ আগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

সেই মেয়েটি এর থেকে নিকটতর হ’ল না
কারণ, আমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হই
সেই মাঘের নীল আকাশে
(আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম
গাঙশালিখের মতো আমরা দু’টিতে

হাজার বর্ষ আগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

আমি কোনও এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি
তুমি কোনও এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছ
হয়তো হাজার-হাজার বছর পরে
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাব
আমাদের মনে হবে
হাজার-হাজার বছর আগে আমরা এমন
উড়ে যেতে চেয়েছিলাম।

আরও দেখুনঃ

মন্তব্য করুন