শেষ হল জীবনের সব লেনদেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

শেষ হল জীবনের সব লেনদেন কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

শেষ হল জীবনের সব লেনদেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শেষ হল জীবনের সব লেনদেন

কবিতা: শেষ হল জীবনের সব লেনদেন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

শেষ হল জীবনের সব লেনদেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

শেষ হল জীবনের সব লেনদেন
বনলতা সেন
কোথায় গিয়েছ তুমি আজ এই বেলা
মাছরাঙা ভোলে নি তো দুপুরের খেলা
শালিখ করে না তার নীড় অবহেলা
উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন,
(তুমি নেই বনলতা সেন-)

তোমার মতন কেউ ছিল কি কোথাও
কেন যে সবের আগে তুমি চ’লে যাও!
কেন যে সবের আগে তুমি
পৃথিবীকে ক’রে গেলে শূন্য মরুভূমি
(কেন যে সবের আগে তুমি)
ছিঁড়ে গেলে কুহকের ঝিলমিল টানা ও পোড়েন,
কবেকার বনলতা সেন।

 

মনবিহঙ্গম কাব্যগ্রন্থ । জীবনানন্দ দাশ

 

কত যে আসিবে সন্ধ্যা প্রান্তরে আকাশে,
কত যে ঘুমিয়ে র’ব বস্তির পাশে,
কত যে চমকে জেগে উঠিব বাতাসে,
হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রির ট্রেন-
নিশুতির বনলতা সেন।

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha