আজকে আমরা আলোচনা করবো একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়। মাতামহের নিকটই সঙ্গীত ও ভক্তিমূলক গানে তার হাতেখড়ি।

একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে কবিতা | অতুলপ্রসাদ সেন

একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে ;
সহসা কে এলে-গো এ তরী বাইবে ব’লে?
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে?
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়!
বুঝি মোর করুণ গানে-ব্যথা তার বাজল প্ৰাণে,
এলে কি দু কূল হ’তে কূল মেলাতে এ অকুলে?
