এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন।

এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা | অতুলপ্রসাদ সেন

এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা | অতুলপ্রসাদ সেন

এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা | অতুলপ্রসাদ সেন

এস হে, এস হে প্ৰাণে, প্রাণসখা !
আঁখি তুষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহ দেখা !

খুলিয়া প্রাণের আধ লাজ-বসন,
জীবন-মন্দিরে পেতেছি আসন ;
বস হে বিরহ-ক্লেশ-নাশন,
কণ্ঠে লহু মম মালিকা।

উন্মাদ এ-তরঙ্গ ;
উথলিছে ভীষণ ভঙ্গ!
ঘোর তিমির ঘেরি দশ দিক্;
এস হে নবীন নাৰিক !
জীবন-তরী মাঝে নাহিক কাণ্ডারী ;
প্রেম-পারাবারে আমি একা !

এস হে, এস হে প্রাণে প্রাণসখা কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন