ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো ক্রন্দসী পথচারিণী,
তুমি কোথা যাও, তুমি কারে চাও?
কী ব্যথা তব অন্তরে, ও বিষাদিনী, মোরে বলে যাও।

বন্ধুর পথ অজানা,
বন্ধুর ঘর জানো না,
তুমি পথিকে কত শুধাবে—
“কোথা গেছে সে পথ বলে দাও?”

সংকটময় ভুবনে
চলিবে-একা কেমনে?
কোন্ চঞ্চল তাড়নে
বঞ্চিলে নিজ ভবনে?

এসো-গো অগ্নি অঙ্গনে,
এসো গো এই অঙ্গনে,
দেখ তল্লাসি এই অন্তরে,
তুমি যারে চাও যদি তারে পাও।

ওগো ক্রন্দসী পথচারিণী কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন