চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

 

চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা

 

চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা

 

চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা

 

চাঁদিনী রাতে কে গো-আসিলে?
উজল নয়নে কে গো হাসিলে?
মোহন-সুরে
ধীরে মধুরে
পরান-বীণায় কে গো বাজিলে?

হেম-যমুনায়
প্রেম-তরী বায়,
কে ডাকে আমায়—“আয় গো আয়”?
প্রভাতবেলায়
সোনার ভেলায়
কেমনে চলে যাবে হায়!

তব সে-কূলে
যাবে কি ভুলে
যে ভালোবাসা-বাসিলে?

 

চাঁদিনী রাতে কে গো আসিলে কবিতা

মন্তব্য করুন