আজকে আমরা আলোচনা করবো জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো কবিতা

জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো
অঙ্গ আমার হয় না মা, ক্ষয় ;
তথাপি রঙ্গে ভ্রূকুটি-ভঙ্গে তুচ্ছ করিয়া
গাহিব জননী, তোমারি জয়।
লাঞ্ছিত আমরা যদিও জননী,
শোণিত-রঞ্জিত মোদের শির ;
বক্ষ ভেদিয়া বয়ে যায় গুলি,
তথাপি ফেলি না অশ্র-নীর।
মৃত্যু সতত করিছে নৃত্য শিয়রে মোদের,
তবু তো করি না কাহারে ভয়।
অভয়ার বরপুত্র আমরা
হাসিয়া করি মা, গরল পান ;
অনল-দাহন যদিও মা বুকে,
কণ্ঠ গাহিছে তোমারি গান।
সপ্ত কোটি সন্তান আমরা
তোমার লাগিয়া এনেছি অর্ঘ্য ;
তুমি গো জননী, দেবতা মোদের,
ধরায় তুনি মা, মোদের স্বর্গ!
যে পূজার মা গো, এত আয়োজন প্রাণ-বিনিময়ে
যেন সে যজ্ঞ পূর্ণ হয়!
