কবিতার খসড়া । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

কবিতার খসড়া কবিতা টি মনবিহঙ্গম কাব্য গ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

কবিতার খসড়া । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

কবিতার খসড়া

কবিতা: কবিতার খসড়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

 

কবিতার খসড়া । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

জীবনের ঢের কাজ হ’য়ে গেলে পরে
মনে হয় মানুষের শরীরের ক্ষয়
পৃথিবীর পথে গিয়ে করণীয় অনেক কাজেই
বিধাতার মতো আর নয়।
তখন নিজের কাছে পৌঁছে ক্রমে মন
অন্ধকারে নক্ষত্রের অগ্নির মতন
স্থান পেয়ে সময়ের সমস্ত আকাশে
নিজেকে সংকীর্ণ ক’রে নিয়ে তবু গভীর পৃথিবী ভালোবাসে।

 

কবিতার খসড়া । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

অপ্রেম বেদনা রক্ত ভয়ে ভুলে বিলোড়িত হ’য়ে
রাত্রিদিন কাছে চ’লে আসে ইতিহাস;
তাকে যা দেবার দিয়ে তারই ভেতর থেকে তবু
জ্ঞান শান্তি বাস্তবতা প্রেমের নিশ্বাস
পাওয়া যায় কোনো-কোনো লক্ষ্য উৎস ব্যক্তির কাছে।
ইতিহাসে শোকাবহ অন্ধ বেগ আছে;
যদিও আঁধার বড়ো, সংকল্প প্রেরণা প্রেম উদাসীন শক্তির মতন
ভেঙে ফেলে; এখনো ভাঙেনি এই অগ্নি এই মন।

আরও দেখুনঃ

মন্তব্য করুন