দুদিকে কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

দুদিকে কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

দুদিকে কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

দুদিকে কবিতা

কবিতা: দুদিকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

দুদিকে কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

দু’দিকে ছড়িয়ে আছে দুই কালো-সাগরের ঢেউ
মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো,
যে নারীর মতো এই পৃথিবীতে কোনও দিন কেউ
নেই আর- সে এসে মনকে নীল- রৌদ্রনীল শ্যামলে ছড়াল।

ভুলে গেছি পটভূমি- ভুলে গেছি কে যে সেই নারী-
আজকে হারিয়ে গেছে সব;
চারি দিকে গুঞ্জরিত হয়েছিল কী সব গভীর পল্লব।
যখনই আমার আত্মা বৃক্ষ আর আগুনের মতো নভোচারী

হয়ে ওঠে- মনে হয় যেন কোন্ হরিতের- নব হরিতের
সংগীতে নিশ্চিহ্ন হয়ে মানুষের ভাষা
হৃদয়ে আরও দূর জন্ম-জন্মান্তের
মুখোমুখি ফিরে এসে অনাদি আলোর ভালোবাসা

 

দুদিকে কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

সামাজিক অন্তহীন আকাশের নীচে
জ্বালিয়ে শ্যামল নীল ব্যথা হ’তে চায়।
আমি সেই মহাতরু- লাবণ্য-সাগর থেকে নিজে
জাগিয়েছ তুমি অনাদির সূর্য-নীলিমায়

পৃথিবীর ভয়াবহ কোলাহল ভেদ ক’রে অবিনাশ স্বর
আনন্দের আলোকের অন্ধকার বিহ্বলতায়
অন্তহীন হরিতের মর্মরিত লাবণ্য-সাগর।

আরও দেখুনঃ

মন্তব্য করুন