ফাল্গুনের গোধূলি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

ফাল্গুনের গোধূলি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ফাল্গুনের গোধূলি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ফাল্গুনের গোধূলি

কবিতা: ফাল্গুনের গোধূলি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ফাল্গুনের গোধূলি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বাইরে ফাল্গুনের গোধূলি অন্ধকারের ভিতর হারিয়ে গেল
অন্ধকারের ভিতর, প্রবল বাতাসের ভিতর
আকাশের দূর কিনারায় নীল মেঘ- সবুজ নীল বিদ্যুতের আমোদ
আকাশের বিস্তৃত সমতলতার ভিতর ছেঁড়া-ছেঁড়া জাফরান আলো- দু’-একটা নক্ষত্র
এমনই ক’রে ফাল্গুনের গোধূলি নীল হলদে আকাঙ্ক্ষার অপরূপ বিস্তৃতির ভিতর হারিয়ে গেল

সবুজ বাতাসের রোমশ দানবীয় নৃত্য অন্ধকারের তরঙ্গে-তরঙ্গে গ্রাস ক’রে ফেলল তাকে
এই গোধূলি ও অন্ধকারের সঙ্গমের ভিতর- এই আশ্চর্য আকাশে
সোনালি চিল এক বার শেষ গা ভাসিয়ে গেল তার;
অসংখ্য স্বপ্নের চিলের হাতে এই আকাশকে ছেড়ে দিয়ে গেল
এই সবুজ নীল বিদ্যুৎ, বাতাস ও জাফরান আলোর আশ্চর্য ফাল্গুন-রাত্রিকে।

 

ফাল্গুনের গোধূলি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন