বঙ্গভূমি কবিতা | অক্ষয়কুমার বড়াল

আজকে আমরা আলোচনা করবো বঙ্গভূমি কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অক্ষয়কুমার বড়াল।

অক্ষয়কুমার বড়াল

অক্ষয়কুমার বড়াল ১৮৬০ সালে বর্তমান ভারতের কলকাতার চোরবাগানে এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কালীচরণ বড়াল৷ তাঁদের আদিবাস হুগলী জেলার চন্দননগর ৷ তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। কিন্তু পড়াশোনায় তিনি উন্নতি করতে পারেননি।

 

বঙ্গভূমি কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

বঙ্গভূমি-কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

বঙ্গভূমি কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

প্রণামি তোমারে আমি, সাগর-উত্থিতে,
ষড়ৈশ্বর্যময়ী, অয়ী জননী আমার!
তোমার শ্রীপদ-রজঃ এখনো লভিতে
প্রসারিছে করপুট ক্ষুব্ধ পারাবার |
শত শৃঙ্গ-বাহু তুলি হিমাদ্রি-শিয়রে
করিছেন আশির্বাদ—স্হির নেত্রে চাহি ;
শুভ্র মেঘ-জটাজাল ছলে বায়ুভরে,
স্নেহ-অশ্রু শতধারে ঝরে বক্ষ বাহি |
জ্বলিছে কিরিট তব — নিদাঘ-তপন –
ছুটিতেছে দিকে-দিকে দীপ্ত রশ্মি-শিখা ;
জ্বলিয়া-জ্বলিয়া উঠে শুষ্ক কাশবন,
নদীটত-বালুকায় সুবৰ্ণ-কণিকা |

মূর্তিমতী হয়ে-সতী, এসো ঘরে-ঘরে
রাখো ক্ষুদ্র কপর্দকে রাঙা পা দুখানি!
ধান্য-শীর্ষ স্বর্ণ-ঝাঁপি লও রাঙা করে
ভুলে যাই … সর্ব দৈন্য, সর্ব দুঃখ গ্লানি!

 

বঙ্গভূমি কবিতা | অক্ষয়কুমার বড়াল

মন্তব্য করুন