আর কত কাল থাকব বসে দুয়ার খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আর কত কাল থাকব বসে দুয়ার খুলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

 

আর কত কাল থাকব বসে দুয়ার খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আর কত কাল থাকব বসে দুয়ার-খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আর কত কাল থাক ব বসে দুয়ার খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে, —-
বঁধু আমার
তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে?
বঁধু আমার!

বাহিরের উষ্ণবায়ে মালা যে যায় শুকায়ে,
নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর যায় ফুরায়ে ;
শুধু ডোরখানি হায় কোন্ পরাণে তোমার গলায় দিব তুলে?
—- বঁধু আমার!

হৃদয়ের শব্দ শুনে, চমকি ভাবি মনে,
ঐ বুঝি এল বঁধু ধীরে মৃদুল চরণে ;
পরাণে লাগ্‌ লে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে ;
—- বঁধু আমার!

বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল,
কত যে মনের আশা মন মাঝে রহিল ;
কি লয়ে থাক্ ব বল, তুমি যদি রইলে ভুলে?
—- বঁধু আমার!

 

আর কত কাল থাক ব বসে দুয়ার খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন