আজকে আমরা আলোচনা করবো এল গো আজ চাঁদ বদনী স্বর্ণ-উড়ল সাজে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে।

এল গো আজ চাঁদ বদনী স্বর্ণ-উড়ল সাজে কবিতা | অতুলপ্রসাদ সেন

এল গো আজ চাঁদ-বদনী স্বর্ণ-উজল সাজে।
ঢেউগুলি তাই নাচে ;
উল্লসিয়া কল্লোলিয়া ঢেউগুলি তাই নাচে।
নীল সাগরের বক্ষে আজি লক্ষ ঘুঙুর বাজে।
সোনার নায়ে সোনা-গায়ে কে এলে গো রানী!
ঘোমটাখানি টানি,
মাঝে-মাঝে নীলাম্বরীর ঘোমটাখানি টানি।
তোমার মনে কি আছে তা জানি ওগো জানি।
ঘরের বাহির করবে মোরে এই তো আছে মনে?
তাই তো সংগোপনে,
হাওয়ার সনে কানা-ক্বানি তাই তো সংগোপনে ;
মেঘের আঁচল পড়ছে খসে তাই তো ক্ষণে-ক্ষণে!
আমি যদি আপন হতেই দিই তোমারে ধরা
মিথ্যে যতন করা।
অমন করে মন ভোলানোর মিথ্যে যতন করা।
তোমার তরেই বসে-আছি. ওগো স্বয়ম্বরা।
