আছে কবিতা । জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

আছে কবিতা টি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার অন্তর্গত। এটি কবি জীবনানন্দ-দাশ সংকলিত স্বরচিত কবিতার একটি সংকলন যা কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে (বৈশাখ ১৩৬১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে কবির মৃত্যুর পরবর্তী বৎসর ভারত সরকার কর্তৃক এই গ্রন্থটি শ্রেষ্ঠ বাংলা গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং জীবনানন্দ কে এই গ্রন্থের জন্য মরণোত্তর ‘সাহিত্য অকাদেমী পুরস্কার’ প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, জীবনানন্দই এই পুরস্কারের প্রথম প্রাপক।

 

আছে কবিতা । জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

আছে কবিতা

কবিতা: আছে
কবির নাম: জীবনানন্দ-দাশ
কবি: জীবনানন্দ-দাশ

 

আছে কবিতা । জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

এখন চৈত্রের দিন নিভে আসে- আরও নিভে আসে;
এখানে মাঠের ‘পরে শুয়ে আছি ঘাসে;
এসে শেষ হ’য়ে যায় মানুষের ইচ্ছা কাজ পৃথিবীর পথে,
দু-চারটে- বড়ো জোর একশো শরতে।

উর ময় চীন ভারতের গল্প বহিঃপৃথিবীর শর্তে হ’য়ে গেছে শেষ;
জীবনের রূপ আর রক্তের নির্দেশ
পৃথিবীর কাম আর বিচ্ছেদের ভূমা- মনে হয়- এক তিলের সমান;
কিন্তু এই চেয়ে থাকা, স্থিতি, রাত্রি, শান্তি- অফুরান।

 

আছে কবিতা । জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

চারিদিকে বড়ো-বড়ো আকাশ ও গাছের শরীরে
সময় এসেছে তার নীড়ে;
ভালো লাগে পৃথিবীর রূঢ় রক্ত সভ্যতার দিনের ব্যত্যয়;
অন্ধকার সনাতনে মিশে যাওয়া- কিন্তু মরণের ঘুম নয়;

জেগে থাকা: নক্ষত্রের বাগীশ্বরী দ্যোতনার থেকে কিছু দূরে;
পৃথিবীর অবলুপ্ত জ্ঞানী বন্ধুরে
এই স্তব্ধ মাটিতেই মিশে যেতে হ’ল জেনে তবু চোখ রেখে নীলাকাশে
শুয়ে থাকা পৃথিবীর মাধুরীর অন্ধকার ঘাসে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন