আজকে আমরা আলোচনা করবো আনন্দে রুমক ঝুমু বাজে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুল প্রসাদ বাল্য কালে পিতৃহীন হয়ে ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়। মাতামহের নিকটই সঙ্গীত ও ভক্তিমূলক গানে তার হাতেখড়ি। অতুল প্রসাদ ১৮৯০ সালে প্রবেশিকা পাশের পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) ভর্তি হন ও কিছুদিন অধ্যয়ন করেন।

আনন্দে রুমক ঝুমু বাজে কবিতা | অতুলপ্রসাদ সেন

আনন্দে রুমক ঝুমু বাজে,
বাজে গো বাজে।
সুন্দর সাজে
চিত্ত-‘পরে নৃত্য করে সে নৃত্যরাজে।
কুঞ্জবন-মুঞ্জরিল,
পুলকে অলি-গুঞ্জরিল,
নীপমূলে দুলে দুলে শিখীকুল নাচে।
কাজল মেঘে বিজলি-সম
জীবনে মম সে অনুপম ;
বংশী তার বাজে মনোমাঝে।
লক্ষ্যহীন লক্ষ আশা বক্ষেতে বিরাজে।
