এ বনেতে বনমালী, কোথা তব বনফুল কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এ বনেতে বনমালী, কোথা তব বনফুল কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও প্রথমে কংগ্রেসের সমর্থক ছিলেন, পরে লিবারেলপন্থী হন।

 

এ বনেতে বনমালী, কোথা তব বনফুল কবিতা | অতুলপ্রসাদ সেন

 

এ বনেতে বনমালী, কোথা-তব বনফুল কবিতা | অতুলপ্রসাদ সেন

 

অর্ঘ্য৷ এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

এ বনেতে-বনমালী, কোথা-তব বনফুল?
কার লাগি ধায় এত দলে দলে অলিকুল?

সুরভি পবন মোরে ঘুরাইছে মিছে ঘোরে
শুধু কি ফুটাও কাঁটা, ফুটাও না কি মুকুল?

গহনে বিহগ হেন আমারে ভুলায় কেন?
এত গন্ধ এত গান সকলি কি মহাভুল?

বড়ো সাধ ছিল মনে ভরিব আঁচল বনে ;
ভুলিব চরণে-ব্যথা, নয়নে বেদন-দুল।

 

এ বনেতে বনমালী, কোথা তব বনফুল কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন