ওহে পুরজন দাও কিছু ধন কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ওহে পুরজন দাও কিছু ধন কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওহে পুরজন দাও কিছু ধন কবিতা | অতুলপ্রসাদ সেন

ওহে পুরজন দাও কিছু ধন কবিতা | অতুলপ্রসাদ সেন

ওহে পুরজন দাও কিছু ধন কবিতা | অতুলপ্রসাদ সেন

ওহে পুরজন দাও কিছু ধন
প্লাবনপীড়িত-জনে,
তব দেশবাসী করে হাহাকার
অন্ন-গেহ-বিহনে।

শিল্পী ও চাষী কত গেছে ভাসি
দারুণ এ শ্রাবণে,
আশ্রয়হীন বস্ত্রবিহীন
মৃত্যু মাগিছে মনে।

আর সইতে নারে, বলে হা বিধাতা।
কাদিছে জননী কোলের বাছনিম
যায় বুঝি অনশনে।
কে আছ মা, দাও স্নেহভরে,
বাঁচাও শিশুরে প্রাণে।

ওগো স্নেহময়ী, ওগো শিশুর মাতা।
তব ভাইবোনে হরিবে শমনে,
সহিবে বলো কেমনে?
দাও কিছু দাও, বিপন্নে বাঁচাও—
সুখী-করে নারায়ণে।
ওহে পুরবাসী, করো দুঃখীর সেবা।

ওহে পুরজন দাও কিছু ধন কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন