মৃত্যুকে ভালো লাগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

মৃত্যুকে ভালো লাগে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্য গ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

মৃত্যুকে ভালো লাগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

মৃত্যুকে ভালো লাগে

কবিতা: মৃত্যুকে ভালো লাগে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

মৃত্যুকে ভালো লাগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

হরিদাস ঘোষ পোস্ট-অফিসের কেরানী
বল্লে আমাকে এসে: মেসের চার-তলার চিলেকোঠায় ব’সে:
ভাবছিলাম আমাদের মতো হাতে-পায়ে জড়ানো বিপন্ন লোকদের
মরাই ভালো
মরাই দরকার…
এমন সময় হঠাৎ শাঁখ বেজে উঠল চারি-দিকে
দালানের ভিতসুদ্ধু কেঁপে উঠছে
…ভূমিকম্প
নেহাৎ কম ভূমিকম্প নয়!
প্রাণ শুকিয়ে গিয়েছিল- মেসের ফোঁপরা দালানটা
হুড়মুড় ক’রে ভেঙে পড়লে কী করতাম!

 

মৃত্যুকে ভালো লাগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

মৃত্যুকে ভালো লাগে বটে
কিন্তু নক্ষত্রের তলে- শান্ত রাতে
যখন মরবার কোনও সম্ভাবনা নেই
যখন জীবনকে ভালোবাসা উচিত
কিন্তু আমরা হাঁসফাঁসের ভিতর- গুমোটের মধ্যে
মারীমড়ক যুদ্ধের হাহাকারের ভিতর
জীবনকে ভালোবাসি-

নিতান্ত মাংসকে ভালোবাসি আমরা
জীবনকে নিতান্ত মাংস মনে করি।

 

মৃত্যুকে ভালো লাগে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha