জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাঃ এটি কবি জীবনানন্দ দাশ সংকলিত স্বরচিত কবিতার একটি সংকলন যা কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে (বৈশাখ ১৩৬১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে কবির মৃত্যুর পরবর্তী বৎসর ভারত সরকার কর্তৃক এই গ্রন্থটি শ্রেষ্ঠ বাংলা গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং জীবনানন্দ দাশকে এই গ্রন্থের জন্য মরণোত্তর ‘সাহিত্য অকাদেমী পুরস্কার’ প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, জীবনানন্দই এই পুরস্কারের প্রথম প্রাপক।

 

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

সূচীপত্রঃ

তবু
পৃথিবীতে
এই সব দিনরাত্রি
লোকেন বোসের জর্নাল
১৯৪৬-৪৭
মানুষের মৃত্যু হ’লে
অনন্দা
আছে
যাত্রী
স্থান থেকে
দিনরাত
পৃথিবীতে এই
রাত্রি দিন (সংযোজিত)

 

জীবনানন্দ -দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

 

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

 

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন৷ অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন।

আরও দেখুনঃ

মন্তব্য করুন